নমস্কার।

আমাদের বহুদিনের প্রয়াসে, অবশেষে আমরা তৈরি করেছি বাংলা বইপ্রেমীদের জন্যেই ওয়েবসাইট!

ইন্টারনেট এর বিভিন্ন ওয়েবসাইট, লাইব্রেরী, বিভিন্ন সোশ্যাল সাইট, এবং আরও অন্যান্য সুত্র থেকে আমরা সংগ্রহ করেছি বাংলা বইয়ের PDFs. যারা সময়ের অভাবে, বা অর্থের অভাবে বা বিভিন্ন কারণে বই কিনতে বা বইয়ের হার্ড কপি সংগ্রহ করতে পারেন না, বা যারা অনলাইনে পড়তে ভালবাসেন, তাদের কথা ভেবেই আমরা নিয়ে এসেছি প্রায় ১০০০০ এরও বেশী বাংলা বই, যার সংখ্যাটা নিয়মিত বাড়ছে!

আমাদের এই সাইটটি কোন রকম আর্থিক আয়ের উত্স হিসাবে গড়ে তোলা হয়নি। আমরা চাই, আপনাদের মতামত - বই সম্পর্কে, লেখক কিংবা সম্পাদক সম্পর্কে, আমাদের সাইট এর সম্পর্কেও। 

যদি কোন বাংলা গল্পের বই এই সাইট এ খুঁজে না পান, তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব সেই বই আপনাকে খুঁজে দিতে। 

বিশেষ ভাবে উল্লেখ্য, আমরা কোনভাবেই এই সমস্ত বইয়ের স্বত্বাধিকারী নই। আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত লেখক, সম্পাদক, মুদ্রক, অনুবাদক,  বই বিক্রেতা থেকে শুরু করে পাঠক এবং সংগ্রাহক দের। যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য নিয়ে আমরা এই ওয়েবসাইট টি গড়ে তুলেছি। তাঁদের প্রত্যেকের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা। 

আমরা চেষ্টা করেছি সর্বসম্মত ভাবে এবং কপিরাইট অ্যাক্ট এর নিয়ম মেনে আমাদের এই ওয়েবসাইট এ পরিচালনা করার। তবুও যদি কোথায় কোন ত্রুটি থেকে গিয়ে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনারা অবশ্যই আমাদের জানাবেন কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে। আমরা চেষ্টা করব তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার। 

পরিশেষে, আপনাদের মতামত আমাদের জন্যে একান্ত গুরুত্বপূর্ণ। এই ওয়েবসাইট এর যেকোনো বিষয়ে আপনার মতামত বা অভিযোগ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন কন্টাক্ট ফর্ম এর মাধ্যমে। 

ধন্যবাদ!